সাংবাদিক জহুরুল ইসলাম
সাংবাদিক নেতার বিরুদ্ধে ধর্ষণের অপপ্রচার, ওসির প্রত্যাহার দাবি
পাবনা ডিবি কার্যালয়ে বসে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে সাজানো ভিডিও ধারণের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির কক্ষে ধারণকৃত এই ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ওই সাংবাদিক নেতার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়। এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা ডিবি ওসির প্রত্যাহার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনা প্রেসক্লাবে এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।